
রাইজিং ডেস্ক
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছে। এছাড় আহত হয়েছেন একজন।
আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার শিবনগর এলাকার জহিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রড সিমেন্ট ব্যবসায়ী। পরে ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এদিকে কুমিল্লা ক্যান্টনমেন্টের নাজিরা বাজার এলাকায় বাসচাপায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে।
পুলিশ জানায়, স্থানীয়দের সহযোগীতায় বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC