
রাইজিং ডেস্ক
কুমিল্লার সদর উপজেলায় অভিযান চালিয়ে পিস্তলসহ ইউনিয়ন বিএনপি নেতা খোকন মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শুক্রবার ভোরে চানপুর নাজির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোকন মিয়া সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চানপুর এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি পাচথুবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।
সেনা সূত্র জানায়, সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত খোকন মিয়ার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC