
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীতে নকল ওটস, নিম্নমানের ও অনুমোদনহীন শিশু খাদ্য এবং আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নগরীর বাদুরতলা ও কান্দিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিষয়টি উঠে আসে।
ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, নকল ওটস বিক্রি ও সরবরাহ, নিম্নমানের এবং অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে মিয়ামী গ্র্যান্ড ভিউ নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩৭ ও ৫০ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিদেশি পণ্যে আমদানিকারকের লেবেল, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) ও ঠিকানা না থাকা এবং পণ্য ক্রয়ের ভাউচার দেখাতে না পারার বিষয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ছে।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC