
রাইজিং ডেস্ক

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে আজ রাত ১২টা থেকে আগামী সকাল ৭টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এর প্রভাবে কুমিল্লাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তীব্র শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, খুলনা, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, গোপালগঞ্জ, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে।
তবে কোনো কোনো স্থানে তাপমাত্রা এই সীমার চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম বা বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া আজ রাতে দেশের অধিকাংশ এলাকাতেই শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে।
বিশেষ করে কুমিল্লা জেলায় রাত ও ভোরের দিকে শীতের প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিডব্লিউওটি। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC