
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লায় লিমা আক্তার (২৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা নগরীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত লিমা আক্তার কুমিল্লার বরুড়া উপজেলার আরিফপুর গ্রামের মৃত মোবারক হোসেন ভূঁইয়ার ছোট মেয়ে। তিনি দাউদকান্দির গৌরিপুর পালপাড়া গ্রামের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
এলাকা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুন লিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে লিমার অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
জানা গেছে, আজ শুক্রবার সকালে তার বাবার বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর দাউদকান্দির গৌরিপুর পালপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC