
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লা মহানগর ও সদর উপজেলার চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী এলাকাবাসী।
সোমবার (৮ জুন) মতবিনিময়কালে নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সংকট নিরসনের দাবি জানান।
এ সময় বাখরাবাদ গ্যাসের এমডি প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ সমস্যার গুরুত্ব অনুধাবন করে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সলুর রহমান পাভেল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ।
এছাড়াও ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC