
নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা লাকসাম–মনোহরগঞ্জ (৯) আসনের নেতা মো. আবুল কালাম, কুমিল্লা নাঙ্গলকোট (১০) আসনের গফুর ভূঁইয়া, কুমিল্লা চৌদ্দগ্রাম (১১) আসনের কামরুল হুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC