
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় লরিচাপায় প্রাণ হারিয়েছে ইবনে তাইম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহততাইম চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কোচিং শেষ করে বাড়ি ফিরছিল তাইম। মহাসড়কের কাঠেরপুল অংশের ইউটার্ন দিয়ে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরি তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক লরিটিকে আটকে ফেলে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, লরিচাপায় স্কুলছাত্র নিহতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর লরিটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিশোর শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC