
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় কালিয়াজুরী রয়েল ক্লাবের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কালিয়াজুরী রয়েল ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে কালিয়াজুরী পিটিআই (বড় মাঠ)-এ এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় “চান্দিনা সুপার স্টার” বনাম “দ্যা ভয়েস ক্লাব কালিয়াজুরী”। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চান্দিনা সুপার স্টার দল। নির্ধারিত ওভারে তারা প্রতিপক্ষের সামনে ২৪৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর (৩নং ওয়ার্ড) বিএনপির সভাপতি এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: বিল্লাল, কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল-উর-রহমান পাভেল, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং কুমিল্লা মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী মোঃ জামান।
মিজানুর রহমান, দেলোয়ার হোসেন টগর ও আজমির হোসেন শরিফ-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা বক্তব্যে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের উপহার দেয় টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের এগিয়ে নেওয়া হবে এবং ক্রীড়াচর্চাকে আরও বেগবান করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC