
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লায় ওয়াসা (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের উদ্যোগে আগামী ১৩ মে স্থানীয় সরকার বিভাগে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি সভার নোটিশ প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
সভার নোটিশ অনুযায়ী, আগামী ১৩ মে বুধবার বেলা ১১টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।
সভায় কুমিল্লা ওয়াসা গঠনের জন্য সরকারি গেজেট প্রকাশ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ এবং কুমিল্লা সিটি করপোরেশনের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিভাগের জনবল ওয়াসায় হস্তান্তরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা শহরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দীর্ঘদিন ধরেই পৃথক ওয়াসা গঠনের দাবি উঠে আসছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC