
কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ ২০২৬) বিকেলে কুমিল্লা নগরীর গোমতী নদীর কোল ঘেঁষে অবস্থিত মনোরম পরিবেশের ‘গোমতী টাচ’ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
গত বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই ইফতার প্রোগ্রামে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়াপ্রেমী, সাংবাদিক, কারাতেকা, অভিভাবক এবং সংগঠনের শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সবাই পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলিট কারাতে পয়েন্টের চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সেক্রেটারি ও জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন হুদা, জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শিহান মোখলেছুর রহমান আবু, কুমিল্লা মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি নাহিদুজ্জামান রানা, কুমিল্লা নজরুল ইন্সটিটিউটের পরিচালক মোঃ আল আমিন, উইন্ড কনভেনশনের স্বত্বাধিকারী এডভোকেট শারমিন জাহান তানিয়া, ব্লু ইন রেস্টুরেন্টের চেয়ারম্যান মশিউর রহমান, মুতাওয়াফ হজ্জ এন্ড উমরাহর চেয়ারম্যান সুফি শরফুদ্দীন চৌধুরী সোয়াদ, এলিট কারাতে পয়েন্টের কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ শিহাব সেলিম প্রান্ত ও ফখরুল ইসলাম, কুমিল্লার বিভিন্ন কারাতে সংগঠনের সংগঠক, কোচ এবং কারাতেকাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি।
উল্লেখ্য, এলিট কারাতে পয়েন্ট গত বছর থেকে কুমিল্লা স্টেডিয়ামে নিয়মিতভাবে কারাতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। শিতোরিউ কারাতে স্টাইলের এফিলিয়েশনসহ সরকারি অনুমোদন নিয়ে বাংলাদেশ কারাতে ফেডারেশনের এফিলিয়েটেড কোচের তত্ত্বাবধানে সংগঠনটি সুস্থ, সুশৃঙ্খল ও পেশাদার পরিবেশে কারাতে প্রশিক্ষণ প্রদান করে আসছে।










