
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় করোনায় স্বস্তির খবর পাওয়া গেলেও আতঙ্ক জাগাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ২১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কারো করোনা শনাক্ত হয়নি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ নিয়মিত আপডেট থেকে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মাত্র ১টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এতে নতুন করে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হননি। ২০২৫ সালে মোট আক্রান্তের সংখ্যা ২৪ এবং মোট মৃত্যু ১। সর্বমোট ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্তের হার ৫.৬ শতাংশ।
অন্যদিকে, ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যা এই সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দেয়। যদিও গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই। ২০২৫ সালে ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সর্বমোট ৭০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে ৩১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC