
রাইজিং কুমিল্লা ডেস্ক
ভিডিও টেলিকনফারেন্স (VTC)-এর মাধ্যমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, সাভার, বরিশাল, বগুড়া এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটসমূহের ভিত্তিপ্রস্তর উন্মোচন করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করে একই সাথে ভিডিও টেলিকনফারেন্স (VTC)-এর মাধ্যমে সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি।
[caption id="attachment_64516" align="alignnone" width="1200"]
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান[/caption]
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আজ যদি আমরা শিক্ষাব্যবস্থাকে ঠিক করতে পারি, তাহলে ৩০ বছর পর একটি সুস্থ ও আদর্শ জাতি পাবো। বর্তমানে আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে, আবার ইসলামিক শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। ফলে ইসলামিক শিক্ষায় বেড়ে ওঠা অনেকের সমাজে ভূমিকা সীমিত হয়ে যায়। এ কারণেই আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নতুন এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
তিনি আশা প্রকাশ করে আরও বলেন, মূল্যবোধভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ করবে।
সময়ের চাহিদা বিবেচনায় রেখেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC