
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লায় আন্তর্জাতিক এয়ারপোর্ট চালু করা এখন সময়ের দাবী বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের দিশাবন্দ এলাকায় নির্বাচনী কার্যালয়ের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কুমিল্লাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য—সময় এসেছে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ইপিজেডকে আরও সম্প্রসারণ করে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে, যাতে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যায়।
একই সঙ্গে ঢাকার সাথে সরাসরি ও আধুনিক রেল যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দ্রুত ও সাশ্রয়ী পণ্য পরিবহন নিশ্চিত করতে পারলে কুমিল্লা হবে দেশের অন্যতম অর্থনৈতিক হাব। এসব উদ্যোগের মাধ্যমেই একটি অর্থনৈতিক বিপ্লব সম্ভব হবে, ইনশাআল্লাহ।
কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের দিশাবন্দ এলাকায় নির্বাচনী কার্যালয়ের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও জানান, পরিকল্পিত অবকাঠামো, সৎ নেতৃত্ব ও জনসম্পৃক্ত উন্নয়নই কুমিল্লার টেকসই অগ্রযাত্রার মূল চাবিকাঠি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC