
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলায় বাস্তবায়নাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’-এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল।
রবিবার (৩১ মে) তিনি প্রকল্পের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’ বাস্তবায়িত হলে তথ্যসেবা কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি জনসাধারণের কাছে সরকারি তথ্য ও উন্নয়ন কর্মকাণ্ড সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে মহাপরিচালক প্রকল্পের কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC