
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘সততা বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাহফুজুর রহমান।
জানা যায়, গতরাতে হঠাৎ লাগা আগুনে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় প্রায় ৩৫ বছরের পরিশ্রমে গড়ে ওঠা এই বেকারি কারখানাটি। আগুনে কারখানার সকল যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত পণ্য পুড়ে যায়।
এ ঘটনায় কারখানায় কর্মরত প্রায় ১৫০ জন শ্রমিক হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছেন, যাদের জীবিকা পুরোপুরি এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল ছিল।
ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, “এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবার ও শ্রমিকদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া কামনা করেন এবং সমাজের বিত্তবান ব্যক্তি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দ্রুত সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও সহায়তার দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC