
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগরীর আওয়ামী লীগ কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে এ ঘোষণা দেন সংগঠনটির মহানগর শাখার আহবায়ক মো. আবু রায়হান।
এছাড়া ওই ভবনের সামনের খালি স্থানটিকে অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে রাত থেকেই সেখানে কার্যক্রম শুরু করেন তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থাপন করা নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেন। পরে পাশের ভবনে থাকা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে যায় তারা। সেখান থেকে নেমে ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে। তারা এতে বক্তব্য রাখেন সংগঠনটির নেতারা।
এ বিষয়ে সংগঠনটির মহানগর শাখার আহবায়ক মো. আবু রায়হান বক্তব্যে বলেন, ‘অফিসের সামনের খালি স্থানটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এবং মহানগর আওয়ামী অফিসটি পাবলিক টয়লেট হিসেবে আমরা তৈরি করে দেব।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লার মানুষ আওয়ামী লীগের কোনো কিছু দেখতে চায় না। এ রাজনৈতিক দলের অফিস আর কুমিল্লায় থাকবে না। জনগণের জন্য এ অফিস পাবলিক টয়লেট হিসেবে আমরা আগামী সপ্তাহে তৈরি করে দেব।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC