
নিজস্ব প্রতিবেদক

ঈদ সামনে রেখে কুমিল্লার একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। নিয়মনীতি না মেনে নোংরা পরিবেশে শ্রমিকদের কাজ করতে দেখা যায়। এসব সেমাই জেলা ও জেলার বাইরের বিভিন্ন বাজারে বিক্রির জন্য সরবরাহ করা হচ্ছিল।
এ পরিস্থিতিতে রমজান উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার সেই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ টাকা (দুই লাখ টাকা) জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, কাশফুল ফুড প্রডাক্ট নামের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ রঙ ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার (ট্যাংক) উৎপাদনে মাত্রাতিরিক্ত এসপারটাম ব্যবহারের মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
অভিযানে আরও জানা যায়, প্রতিষ্ঠানটির কোনো হালাল সনদ না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে ‘হালাল’ উল্লেখ করে বাজারজাত করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
[caption id="attachment_55974" align="alignnone" width="1200"]
ছবি: রাইজিং কুমিল্লা[/caption]
উল্লিখিত অপরাধসমূহের কারণে কাশফুল ফুড প্রডাক্টকে ২,০০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া বলেন, জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) সিপিসি কুমিল্লার প্রতিনিধি মো. কাজী মাসুদ আলম এবং ক্যাব কুমিল্লার প্রতিনিধিরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC