
নিজস্ব প্রতিবেদক
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দুটি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয় কর্তৃপক্ষ এ জরিমানা করে।
অভিযানকালে দেখা যায়, ১২ কেজি LPG গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে ২০০০ থেকে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
এ সময় যমুনা গ্যাসের ডিলার প্রতিষ্ঠান “মেসার্স সরদার এন্টারপ্রাইজ” ডিলার পর্যায়ে থেকেই ১২ কেজি LPG সিলিন্ডার ১৯৫০ ও ২০৫০ টাকায় বিক্রি করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া “মেসার্স রাসেল স্টোর” নামের আরেকটি প্রতিষ্ঠানকে ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ফলে অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC