বুধবার ২২ এপ্রিল, ২০২৬

কুমিল্লাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Monirul Haq Chowdhury- Cumilla
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লার মানচিত্র/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নির্বাচনের আগে ‘আমার স্বপ্ন আমার কুমিল্লা’ পুস্তকে কুমিল্লাকে ঘিরে একটি বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেন। ইতোমধ্যে জাতীয় সংসদে কুমিল্লার বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও একাধিক আবেদন করেছেন।

বুধবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মনিরুল হক চৌধুরী তাঁর চলমান কাজের অগ্রগতি তুলে ধরেন।

রাইজিং কুমিল্লার পাঠকদের জন্য মনিরুল হক চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হল:

মনিরুল হক চৌধুরীর এ পর্যন্ত কাজের অগ্রগতি:

  • দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রদান করা হয়েছে এবং সংসদে বিষয়টি উপস্থাপনের জন্য নোটিশ জমা দেওয়া আছে।
  • নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার বিষয়ে গণপূর্তমন্ত্রীর সাথে সমন্বয় করে দ্রুত বিল পাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
  • ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে পূর্বের আবেদনের প্রেক্ষিতে কাজ চলমান। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাথে একাধিক বৈঠক হয়েছে এবং তারা অর্থায়নে সম্মত হয়েছে। প্রস্তাবটি রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
  • পদুয়ারবাজারে ঝুঁকিপূর্ণ ব্যারিক্যাড অপসারণ এবং ওভারপাস সম্প্রসারণ নিয়ে সংসদে কথা বলা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিম সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট দিয়েছে এবং দ্রুত কাজের আশ্বাস দেওয়া হয়েছে।
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় অন্তত ৭টি আন্ডারপাস নির্মাণের বিষয় সংসদে উত্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।
  • সদর দক্ষিণ উপজেলা স্টেডিয়াম (ফুলতলী মাঠ) পুনরুদ্ধারের বিষয় সংসদে নোটিশের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
  • কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বিষয়ে সংসদে নোটিশ দেওয়া হয়েছে।
  • নগরীর জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে বৈঠক করা হয়েছে। এ বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে বড় পরিকল্পনা নেওয়ার উদ্যোগ রয়েছে।
  • কোটবাড়ি সমবায় কলেজ ও কেটিসিসির সমন্বয়ে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রী ইতিবাচক মতামত দিয়েছেন এবং শিল্পকলা একাডেমিতে এ বিষয়ে ঘোষণাও দিয়েছেন।
  • কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণে স্থানীয় সরকার বিভাগ কমিটি গঠন করেছে। টেকনিক্যাল টিম সরেজমিনে কাজ করছে।
  • কুমিল্লা ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে চিঠি দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  • আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ মে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
  • আদর্শ সদর উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে এবং স্থান নির্ধারণের কাজ চলছে।
  • গোমতী নদীর উত্তরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পৃথক ক্যাম্পাস স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার ট্রমা ইউনিট এবং মা ও শিশু হাসপাতালে ট্রমা ইউনিট চালুর জন্য আবেদন করা হয়েছে।
  • কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
  • কুমিল্লা বিমানবন্দর চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
  • ময়নামতি উপজেলা বাস্তবায়নের বিষয়ে সরেজমিনে রিপোর্ট চাওয়া হয়েছে। এর আগে তাঁর উদ্যোগে সেখানে সাব-রেজিস্ট্রার কার্যালয় স্থাপন করা হয়েছে।

এছাড়াও, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে মনিরুল হক চৌধুরী ঘোষিত ১১ দফা অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা ইতোমধ্যে লিপিবদ্ধ করা হয়েছে।

কুমিল্লার সার্বিক উন্নয়নে এসব উদ্যোগ বা

আরও পড়ুন