
মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দু'বছর তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক এর মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁর পরিবর্তে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইনকে উক্ত হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হলো।
এ বিষয়ে নতুন প্রাধ্যক্ষ মোহাম্মদ নাসির হুসেইন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে হলের শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। একই সাথে হলের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের সহযোগিতায় হলের নিয়ম-নীতি ও শৃঙ্খলা নিশ্চিত করার চেষ্টা করবো। পাশাপাশি হলে বিদ্যমান সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC