
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সভাপতি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির।
মঙ্গলবার (৮ জুলাই) এক সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে শাখা সেক্রেটারি মনোনীত করা হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা.ওসামাহ রাইয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মু. নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীসহ এবং শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC