
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আঞ্চলিক ছাত্রসংগঠন জামালপুর জেলা ছাত্র সংসদ'র আগামী একবছরের জন্য ২৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী গঠন করা হয়েছে।
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল মামুনকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের একই বর্ষের ধ্রুব পাহলোয়ানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনীত দু'জনেই বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের শিক্ষার্থী।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি তরিকুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন, সুমাইয়া মোরশেদ এবং হুমায়ুন আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ওমর ফারুক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শাহনাজ আক্তার রিকি ও হুমায়ুন করিব।
শাহরিয়ার সজিব, মঞ্জরুল ইসলাম, তহুরা তামান্না এবং রাফিউল ইসলাম নিবির সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করবে। এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে ইমন আলম জয় এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে বিথী আক্তার দায়িত্ব পালন করবে।
প্রচার সম্পাদক হিসেবে মির্জা সামীন ও উপ-প্রচার সম্পাদক হিসেবে নূর জাহান মীম দায়িত্ব পালন করবে। দপ্তর সম্পাদক আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক আশ শিফা আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক সাহিদা জান্নাত, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক নওশীন মাইশা, ক্রীড়া সম্পাদক আল আরাফাত আমীন রাফি ও উপ- ক্রীড়া সম্পাদক শাহীন শাহ দায়িত্ব পালন করবে।
এছাড়াও সাকিব, আমির হোসাইন, ওয়ালিউল্লাহ্, জামিল, মোঃ সোহাগ এবং রাজু খন্দকার কার্যকরী সদস্য হিসেবে থাকবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC