
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর, ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন ”পদ্মা ছাত্রকল্যাণ সংঘ” এর আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এতে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইবুর রহমান সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাহমিদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। নবগঠিত এ কমিটি আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পদ্মা ছাত্রকল্যাণ সংঘের বিদায়ী সভাপতি রেজওয়ান হক সজীব এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাধারণ সম্পাদক মো. তাহমিদ বলেন, “এই সংগঠন আমাদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের স্থান। ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।”
সভাপতি সাইবুর রহমান বলেন, “মাদারীপুর, ফরিদপুর এবং গোপালগঞ্জের সমন্বয়ে আমাদের পদ্মা ছাত্রকল্যাণ সংঘ। সভাপতি হিসেবে আমি চেষ্টা করবো সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে। সেই উদ্দেশ্যে সদস্যদের আকাঙ্ক্ষার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।










