
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের অধ্যাপক ড. আবদুল হাকিম নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে প্রতিষ্ঠাকালীন প্রক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
আজ সোমবার রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণিত বিভাগের প্রফেসর ড. মো. আবদুল হাকিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর তফসিলের ১৫(১) ধারা অনুযায়ী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এ বিষয়ে ড. আবদুল হাকিম বলেন, "প্রশাসন আমাকে প্রক্টরের দায়িত্ব দিয়েছে। প্রক্টর হিসেবে ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেজন্য শিক্ষার্থী থেকে শুরু করে সবার সহযোগিতা চাই।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC