
মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যা রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ /১০/২০২৪খ্রি.তারিখের মধ্যে কোটার রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করতে হবে এবং এসএমএস এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের জানিয়ে দিতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার সাক্ষাৎকার (A, B ও C ইউনিট) ৬ ও ৭ অক্টোবর, ২০২৪ তারিখ নির্ধারণ করা যা এসএমএসের মাধ্যমে জানিয়ে দিতে হবে।সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র জমা দিতে হবে। নিয়মিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির তারিখ ২০/১০/২০২৪ খ্রি. তারিখ থেকে ২৪/১০/২০২৪খ্রি. তারিখ পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ২৭/১০/২০২৪ খ্রি. তারিখ নির্ধারণ করা হয়েছে। যা ওয়েব সাইটে প্রকাশ করে জানিয়ে দিতে হবে।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৭ এপ্রিল, বি ইউনিটের ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছিলো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC