
মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহকারী প্রক্টরের পদ ছাড়লেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি পদত্যাগ করেছেন।
আজ সোমবার (০১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন হাসেনা বেগম।
পদত্যাগের বিষয়ে হাসেনা বেগম বলেন, "আমি ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছি। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে যদি আমার প্রয়োজন হয় আমি নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করবো।"
এদিকে গত দুইমাসে উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ১১ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC