
মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি
দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে কুবি আইনজীবী সমিতি আত্মপ্রকাশ করেছে।
এতে রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট সাব্রী সাবেরীন গালিবকে আহ্বায়ক এবং কুমিল্লা জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ রিয়াজ উদ্দিনকে সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন।
আজ রবিবার (১৪ জানুয়ারি) এক ভার্চুয়াল সাধারণ সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ১২ সদস্যবিশিষ্ট ১ম কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠিত হয়েছে। এই কমিটি আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবে।
নবগঠিত এ কমিটিতে অ্যাডভোকেট মশিউর রহমান (ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট), অ্যাডভোকেট মোঃ রিফাত হোসাইন (ঢাকা জজ কোর্ট), অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন (নোয়াখালী জজ কোর্ট), অ্যাডভোকেট ফাতেমা আক্তার (ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট), অ্যাডভোকেট মোঃ মামুন ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট), মোহাম্মদ ইসমাইল হোসাইন (কুমিল্লা জজ কোর্ট), অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন (নারায়নগঞ্জ জজ কোর্ট), অ্যাডভোকেট মিঠুন খান (ঢাকা জজ কোর্ট) এবং অ্যাডভোকেট মোঃ আরিফ আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট) যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়াও অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান (ঢাকা জজ কোর্ট) সংবিধান প্রণয়ন বিষয়ক প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট সাব্রী সাবেরীন গালিব বলেন, আইন অঙ্গনে আইন পেশায় ভালো করা ও একে অন্যের মাঝে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির আত্মপ্রকাশ করছে।
এর মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আইনগত সেবা দিয়ে পাশে থাকার সুযোগ সৃষ্টি করা যা প্রতিটি আইনজীবীর মানুষ সেবার চিরায়িত লালিত স্বপ্ন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC