মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কাল চালু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়-কুমিল্লা রুটে বাস সার্ভিস

রাইজিং ক্যাম্পাস

Rising Cumilla - DHAKA UNIVERSITY BUS
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে কুমিল্লা রুটে নতুন বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই সাপ্তাহিক বাস ট্রিপ চালু করা হচ্ছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-কুমিল্লা রুটে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবহন খাতে দেওয়া অন্যতম ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়-কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস ট্রিপ চালু করা হচ্ছে। রবিবার সকাল ১১টায় এ সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-

ঢাবিতে অধ্যয়নরত কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করল ডাকসু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি। এছাড়া ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং বাস কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন