
রাইজিং কুমিল্লা ডেস্ক
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, দেশের সব কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।
ধর্মমন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সব কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন। উনি জনগণ ছাড়া কিছু বুঝেন না।”
তিনি আরও বলেন, “আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না।”
রমজান মাসকে পবিত্র মাস উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, “এই রমজান মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারি।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC