
রাইজিং কুমিল্লা ডেস্ক
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের মুহূর্ত শেয়ার করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় বাংলাদেশের জনপ্রিয় খাবার কাচ্চি বিরিয়ানির স্বাদ নিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লিখেছেন, ‘তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার, আর প্লেটে ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। সেই স্বাদ!’
পোস্টের সঙ্গে তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের একটি মুহূর্তও শেয়ার করা হয়েছে।
এ সময় বাংলাদেশের জনপ্রিয় খাবারের প্রতি নিজের আগ্রহ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বিশেষ করে ইকবালের কাচ্চি বিরিয়ানির স্বাদের প্রশংসা করেন তিনি।
মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর তাহসান খান ও ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের একসঙ্গে দুপুরের খাবারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC