
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাকড়ির স্তূপের ভেতর থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল জানতে পারে, এক ব্যক্তি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে কসবা পৌরসভার দিকে নিয়ে আসছে।
এ তথ্যের ভিত্তিতে কসবা পৌরসভার বগাবাড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় সন্দেহভাজন ব্যক্তি চেকপোস্টের কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পালানোর আগে সে আব্দুল মান্নান মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে থাকা তার মালিকানাধীন লাকড়ির স্তূপের ভেতরে কৌশলে গাঁজার প্যাকেটগুলো ফেলে দেয়।
পরবর্তীতে, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লাকড়ির স্তূপের ভেতর থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে এবং জব্দ তালিকার মাধ্যমে তা জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক আসামিকে শনাক্ত করে তার বিরুদ্ধে কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC