
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ভাষণ প্রদান করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণ শেষে ড. ইউনূস তার কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
আগামীকাল মঙ্গলবার ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদের অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই সরকারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC