
রাইজিং ডেস্ক
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। হিম বাতাসে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এরমধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে। বিভিন্ন জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা আরও কমতে পারে।
এছাড়া বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল টেকনাফে।
এদিকে তীব্র শীতের কারণে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সর্বশেষ নওগাঁ, নাটোর, পাবনা, নীলফামারী ও লালমনিরহাট জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC