
পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনা গেলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও তার সহধর্মিণী নারীনেত্রী আফরোজা জেসমিন টিকলি।
আজ শুক্রবার (৩ এপ্রিল) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তারা।
ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার আগে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি যেন সুস্থভাবে ওমরাহ সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে আরও বেশি করে কাজ করতে পারেন—এ জন্য তিনি সবার আন্তরিক দোয়া প্রার্থনা করেন।








