
নিজস্ব প্রতিবেদক
এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান ও শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর।
সোমবার (৫ এপ্রিল) সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরিশ্রম, শৃঙ্খলা ও আল্লাহর ওপর অটল আস্থা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ড. শফিকুল আলম হেলাল বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের একাগ্রতা, সময় ব্যবস্থাপনা এবং চরিত্র গঠনের প্রতি সমান গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে হাছান আহমেদ বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা।
অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC