
রাইজিং ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে বলে ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
গত ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা ২২ মে শেষ হয়।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের (২০২৪) তুলনায় ৯৫ হাজার ২২২ জন কম। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্রের সংখ্যা ছিল ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC