
রাইজিং ডেস্ক
উড়ন্ত প্লেনে বান্ধবীকে ডেকে ককপিটে বসান পাইলট। আর সেভাবেই খোশগল্প করেই কাটিয়ে দেন গোটা যাত্রাপথ! সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছিল গত ২৭ ফেব্রুয়ারি। সেদিন দুবাই থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি প্লেন।
ডিজিসিএ’র এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, এই কাজ পাইলটদের আচরণবিধির সম্পূর্ণ বিরোধী। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, অভিযুক্ত পাইলট নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন। শুধু তাই নয়, এমন আচরণের কারণে প্লেন উড্ডয়নের ক্ষেত্রে মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারত। প্লেন ও যাত্রী- উভয়ের সুরক্ষাই হুমকির মুখে ফেলেছিলেন ওই পাইলট।
প্লেনটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বান্ধবীকে ডেকে পাঠান পাইলট। যাত্রীদের মধ্যে বসেছিলেন ওই নারী। তবে পাইলটের আহ্বানে যাত্রার শুরুতেই ককপিটে ঢুকে পড়েন তিনি। এরপর প্রায় তিন ঘণ্টার যাত্রাপথের পুরোটাই ককপিটে ছিলেন ওই নারী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC