
রাইজিং ডেস্ক
এমপি নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের দুবারের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।
গত বুধবার (১১ জুন) বিএনপি প্রণীত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়া মেহার এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল হক সাক্কু বলেন, 'আমি কোন সময় এমপি নির্বাচন করিনি। কিন্তু এবার করবো কারণে। একটা কারন হল যারা মানুষকে ইজ্জত দিতে পারে না। আমরা রাজনীতি করি মানুষের সম্মান দেওয়ার জন্য। আমাদের নেতা মুরুব্বিরা শিখিয়ে গেছে। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি নমিনেশন চাইবো ভদ্রতা হিসেবে। না হলে আমি আমার পথ গড়ে তুলবো। যদি আপনারা আমার সাথে থাকেন।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC