
রাইজিং ডেস্ক
বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে আগামী তিন-চার দিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (০৪ আগস্ট) আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, সোমবার ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যাকে ভারি বৃষ্টিপাত বলা যায়।
তিনি আরও বলেন, দেশের সব জায়গাতেই আগামী তিন-চার দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারি বৃষ্টি না হলেও এই কয়েকদিন দিনে একবার বা দুইবার বৃষ্টি হতে পারে।
এদিকে রোববার রাত থেকেই রাজধানীসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা গেছে। রাতের ভারি বৃষ্টিতে জলাবদ্ধতাও তৈরি হয়েছে কিছু জায়গায়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC