
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ নির্বাচনী বাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, “দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী ১২ তারিখ দেশের চাবি তাদের হাতেই উঠবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ এবার পরিবর্তন চায় এবং জামায়াতে ইসলামী সেই পরিবর্তনের পক্ষেই রাজনীতি করছে। “জামায়াতের বিজয়ের মধ্য দিয়েই দেশের মানুষের বিজয় নিশ্চিত হবে। নির্বাচনে যদি জামায়াত বিজয়ী হয়, তাহলে ১৮ কোটি মানুষই হবে বিজয়ী,”—বলেন তিনি।
আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে—এমন প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতি আস্থার কারণেই শেরপুরে হামলার ঘটনা ঘটেছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি ‘ঢাকা-১৫’ আসনের স্থানীয় জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC