
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সিদ্ধান্তের ফলে এবার কার্যত মোট সাত দিনের ছুটি পাওয়া যাবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা ছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।
এখন নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় ঈদের আগে ছুটি হবে মোট চার দিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে আগেই ছুটি নির্ধারিত রয়েছে। ফলে শবে কদর, ঈদের আগের ছুটি, ঈদের দিন এবং ঈদের পরের দুই দিন মিলিয়ে এবার ঈদে মোট সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC