মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

এনইআইআর সিস্টেম চালু হবে ১ জানুয়ারি , বাড়ল হ্যান্ডসেট নিবন্ধনের সময়

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Bangladesh Telecommunication Regulatory Commission
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

সরকারি নির্দেশনা অনুযায়ী, অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার’ (এনইআইআর) সিস্টেম চালুর তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে স্থগিত করে ২০২৬ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য নিবন্ধনের সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে থাকা অবিক্রিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিল ১৫ ডিসেম্বর। তবে দেখা গেছে, অনেক ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার্থে এবং হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে সচল রাখার স্বার্থে এনইআইআর চালুর তারিখ ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

বর্ধিত সময়সীমা অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারবেন। এ জন্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন