
রাইজিং কুমিল্লা ডেস্ক
এইচএসসি ও সমমানের ২০২৬ সালের ব্যবহারিক পরীক্ষার নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। সুষ্ঠু ও স্বচ্ছভাবে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে দেশের সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা শেষে নম্বর এন্ট্রির সময় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক। এছাড়া যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত নেই, সেসব কেন্দ্রকে পরীক্ষা শুরুর আগেই প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ব্যবস্থা করতে হবে।
এতে আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষার নামে কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC