
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের আনন্দ বন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে এবং তাদের মধ্যে উৎসবের অনুভূতি জাগ্রত রাখতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। নির্ধারিত মেন্যু অনুযায়ী স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করে বন্দিদের পরিবেশন করা হয়।
এ সময় কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।
তারা বলেন, বন্দিদের মানবিক দিক বিবেচনায় রেখে প্রতি বছরই ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিশেষ খাবার ও আয়োজন করা হয়ে থাকে।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, দেশের অন্যান্য কারাগারের মতো কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেও ধর্মীয় ও জাতীয় উৎসবগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC