
রাইজিং কুমিল্লা প্রতিবেদন

পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপনের পর আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন নগরবাসী। নাড়ির টানে গ্রামে ছুটে গেলেও জীবিকার প্রয়োজনে অনেকেই ফিরছেন কুমিল্লা শহরে।
অন্যদিকে, যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারাও এখন রওনা দিচ্ছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সব মিলিয়ে কুমিল্লা নগরীতে ঈদফেরত মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (১০ জুন) কুমিল্লা নগরীর শাসনগাছা-জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এবং রেলস্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদফেরত যাত্রীদের ভিড়। তবে এবার ঈদের ছুটি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এখনও যানবাহনের তীব্র চাপ বা জনস্রোত দেখা যায়নি। মূলত স্বল্প ছুটি পাওয়া কর্মজীবী এবং ছোটখাটো ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরাই প্রথমে শহরে ফিরছেন।
সড়কগুলোতে ধীরে ধীরে বাড়ছে পরিবহনের চাপ। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। তবে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী শফিকুর রহমান রাইজিং কুমিল্লাকে জানান, "ঈদের দুইদিন আগে বাড়ি গিয়েছিলাম। আজ কুমিল্লায় ফিরলাম। আজ থেকেই অফিস শুরু করবো।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC