
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরের দিনে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সার্বিক সেবার মান পরিদর্শনে আসেন ফেনী-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি)।
আজ শনিবার (২১ মার্চ) পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হাসপাতালের খাবারের মান ও সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি ঘুরে দেখেন।
এসময় রোগী ও সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর সম্মানিত সহকারী অধ্যাপক ও ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ মোবারক হোসেন দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকন উদ দৌলা এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
ঈদের এই ছুটিকালীন সময়ে জেলা স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে সার্বক্ষণিক ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
সবশেষে, সবার জন্য আনন্দময় ঈদের শুভেচ্ছা জানানো হয়—ঈদ মোবারক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC