রবিবার ২২ মার্চ, ২০২৬

ঈদের দিনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কিশোর খুন, এলাকায় উত্তেজনা

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Teenager murdered in Nasirnagar, Brahmanbaria on Eid day, tension in the area
ঈদের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে কিশোর খুন, এলাকায় উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা-এর চাতলপাড়া ইউনিয়নের ঘুজিয়াখাইল এলাকায় পবিত্র ঈদুল ফিতর-এর দিন এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

২১ মার্চ (শনিবার) রাতে বাবুল মিয়া (১২) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় ইউপি সদস্য সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ঘুজিয়াখাইল এলাকায় খেলাধুলা নিয়ে বাবুলের সঙ্গে স্থানীয় কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

নিহত বাবুল মিয়া চাতলপাড়া ইউনিয়নের ঘুজিয়াখাইল এলাকার বাসিন্দা আবু মিয়ার ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাতলপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খাইরুল পাঠান। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

পরে বাবুলের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন