
রাইজিং কুমিল্লা ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর-নানকরা এলাকায় পড়ে থাকা একটি মৃত ও পচে যাওয়া গরু অপসারণ করে স্বস্তি ফিরিয়েছে সামাজিক সংগঠন ‘বসন্তপুর ফাউন্ডেশন’। পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জনদুর্ভোগ নিরসনে সংগঠনটির কয়েকজন স্বেচ্ছাসেবক এ উদ্যোগ গ্রহণ করেন।
শুক্রবার দিনব্যাপী প্রচেষ্টার পর মৃত গরুটিকে নিরাপদভাবে মাটিচাপা দেওয়া হয়। তীব্র দুর্গন্ধ ও ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেও কাজটি সম্পন্ন করেন স্বেচ্ছাসেবক ইয়াছিন আরাফাত, রাহুল ভূঁইয়া, কাজী রাশেদুল ইসলাম এবং নানকরা গ্রামের কাজী তুহিন।
মহাসড়কের পাশে দীর্ঘ সময় ধরে মৃত গরুটি পড়ে থাকায় পথচারী ও আশপাশের মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। বিশেষ করে দুর্গন্ধে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
বসন্তপুর ফাউন্ডেশন ঈদের ব্যস্ততার মধ্যেও মানবিক দায়িত্ববোধ থেকে তারা কাজটি হাতে নেন। সীমিত জনবল নিয়েও কয়েক ঘণ্টার চেষ্টায় গরুটিকে মাটিচাপা দেওয়া সম্ভব হয়।
এদিকে, উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করেছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্রুত ব্লিচিং পাউডার, মাস্ক ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করেন। এতে স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় কাজটি আরও সহজ হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC