
রাইজিং কুমিল্লা ডেস্ক
চৌদ্দগ্রাম পৌরসভায় ঈদুল-আযহার বর্জ্য ও চামড়া অপসারণ সম্পন্ন, শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ও উচ্ছিষ্ট দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম পৌরসভা।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের দিকনির্দেশনায় এবং পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রমে স্বল্প সময়ের মধ্যেই পুরো পৌর এলাকা থেকে কোরবানির বর্জ্য সরিয়ে ফেলা হয়। সংগৃহীত বর্জ্য পরিবেশসম্মতভাবে পৌরসভার নির্ধারিত ডাম্পিং সাইটে নিষ্পত্তি করা হয়েছে।
তবে এবছর কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়া এবং গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু অংশ রাস্তার পাশে ফেলে রাখা হয়, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভা দ্রুত বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
পরবর্তীতে পৌরসভার কর্মীরা তাৎক্ষণিকভাবে সেসব পরিত্যক্ত চামড়া অপসারণ করে নিরাপদ স্থানে মাটিচাপা দেয়, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের কোনো ঝুঁকি না থাকে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গঠনে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC